কক্সবাজারে নতুন ৯৭ করোনা রোগী শনাক্ত

দেশের সব জেলাতেই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এতথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানান, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব দুদিন বন্ধ থাকার পর পরীক্ষা শুরু হয়েছে। আজ প্রকাশিত ফলাফলে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজেটিভ এসেছে। এর মধ্যে ৯৭ জন রয়েছেন কক্সবাজার জেলার।

ল্যাবে শনাক্তদের মধ্যে, কক্সবাজার সদর উপজেলার ৪২ জন, টেকনাফ উপজেলার ৭ জন, উখিয়া উপজেলার ১৯ জন, চকরিয়া উপজেলার একজন, পেকুয়া উপজেলার দুজন, রামু উপজেলার ২২ জন, মহেশখালী উপজেলার একজন। এ ছাড়া বান্দরবানের ৫ জন, রুমার ৩ জন, নাইক্ষ্যংছড়ির একজন এবং চট্টগ্রামের সাতকানিয়ার দুজন রয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে ৬৪ দিনে মোট ৭ হাজার ৬৯৯ জন ব্যক্তির করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মধ্যে ১ হাজার ৬৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৯৬৯ জন। তবে এখন পর্যন্ত কক্সবাজারে এক রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর