দিনাজপুরে নতুন ২৪ করোনা রোগী শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন ২৪ জন করোনা রোগী শনাক্তের পাশাপাশি জেলায় আজ (০৬ জুন) শনিবার পর্যন্ত ৩০৫ জনে গিয়ে দাঁড়াল করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার মাধ্যমে জেলার সদর উপজেলায় ১৫ জন, বীরগঞ্জে ৩, পার্বতীপুরে ২, চিরিরবন্দরে ২, কাহারোলে ১ এবং বোচাগঞ্জ উপজেলায় ১ জন মৃত ব্যক্তিসহ গত ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০৫ জনে। এর আগে গত শুক্রবার জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

একদিকে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচল অন্যদিকে দিনাজপুরের বাইরে থেকে মানুষজন আসাতে প্রায় প্রতিদিনই দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যে দিনাজপুর জেলাকে করোনার “রেড জোন” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এখন পর্যন্ত জেলায় করোনামুক্ত হয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এমন লোকের সংখ্যা ৮২ জন। অপরদিকে জেলায় করোনা আক্রান্ত শনাক্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ১৮৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি আছেন ৮জন এবং দিনাজপুরে করোনাভাইরাস নিয়ে মৃত্যুবরণকারী লোকের সংখ্যা আজ পর্যন্ত ৩ জন।

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘দিনাজপুরে করোনার (কোভিড-১৯) চিকিৎসার জন্য জেলায় ৪টি ডেডিকেটেড হাসপাতাল ও ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন শয্যাসহ মোট ১৬০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এশটি ফ্লু কর্ণার, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইসহ ৩টি আইসিইউ, ১০টি আইসোলেশন শয্যাসহ মোট ৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি শয্যা, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি শয্যা ও পার্বতীপুর প্রাইভেট ল্যাম্ব হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে আরো ২০০টি শয্যা চালু করা সম্ভব হবে। আর উপজেলা হাসপাতালে আইসোলেশন শয্যায় পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, করোনায় আক্রান্ত রোগী বহনের জন্য দুইটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতায় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নকর্মীদের আবাসন, খাদ্যসহ যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।’ উল্লেখ্য, এর আগে দিনাজপুরে গত ১৪ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তবে এখন পর্যন্ত বেশির ভাগ করোনা আক্রান্ত রোগীরা সুস্থ্য আছেন বলেও জানা যায়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর