এই বারের বাজেট অধিবেশনের আগেই জাতীয় সংসদের সব সদস্যের করোনা টেস্ট করানো হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ১০ জুন। এর পরদিন ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। যা পাশ হবে আগামী ৩০ জুন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এইবারের বাজেট অধিবেশন সংক্ষেপে করা হবে। সাংসদদের উপস্থিতির বিষয়ে মানা হবে সরকারি স্বাস্থ্যবিধি। আর তাই অধিবেশন শুরু আগেই সংসদ সদস্যদের নমুনা নিয়ে করোনা টেস্ট করা হবে।
জানা গেছে, বাজেট অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না। অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে।
বার্তাবাজার/এসজে