রাজধানীতে যে ২৩ এলাকায় আসছে কঠোর লকডাউন

সম্প্রতি দেশে মহামারি আকার ধারণ করা করোনা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশের সর্বোচ্চ সংক্রমিত এলাকাগুলোকে রেড জোন হিসাবে চিহ্নিত করে লকডাউন করে সেখানে কঠোর লকডাউন করে দিবে সরকার।

ঢাকায় যে সব এলাকা বেশি সংক্রমিত সেগুলোকে রেডজোন হিসাবে ঘোষণা করা হবে। সংক্রমণের দিক দিয়ে সবার উপরে অবস্থান করছে উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ধানমন্ডি, কাকরাইল, মুগদা, মগবাজারসহ আরও ২৩টি এলাকা। এসব এলাকায় ১০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে মিরপুর এলাকায়। সেখানে ৯৬৯ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রোগী পাওয়া গেছে মহাখালীতে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫৭ জন। আক্রান্তের তালিকায় এর পরে আছে উত্তরা, মুগদা ও মোহাম্মদপুর। এ তিন এলাকায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩৩, ৪২৮ ও ৩৯৪।

বাকি যেসব এলাকায় সংক্রমিত রোগী বেশি, সেসব এলাকা হলো- যাত্রাবাড়ী (৩৮৭ জন), কাকরাইল (৩০০ জন), ধানমন্ডি (২৯৪ জন), মগবাজার (২৫৫ জন), তেজগাঁও (২৫১ জন), রাজারবাগ (২২১ জন), খিলগাঁও (২১৯ জন), লালবাগ (২০৬ জন), রামপুরা (১৯৭ জন), বাড্ডা (১৯৫ জন), মালিবাগ (১৬৪ জন), গুলশান (১৬৩ জন), বাবুবাজার (১৬২ জন), গেন্ডারিয়া (১৪২ জন), ওয়ারী (১২৪ জন), বাসাবো (১২২ জন), বংশাল (১০৯ জন) এবং আগারগাঁও (১০৮ জন)।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রোববার (৭ জুন) থেকে ঢাকার কিছু এলাকাকে চিহ্নিত করে লকডাউন হিসাবে ঘোষণা দেয়া হবে। রেড জোনে পালন করা হবে কঠোর লকডাউন। ওই এলাকার নিত্য-প্রয়োজনীয় যেসব জিনিসের দরকার হবে তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর