মানিকগঞ্জের সিঙ্গাইরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ ইউনুছ আলী (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানা যায়। বৃহস্পতিবার(৪ জুন) ভোর রাতে উপজেলার সিংগাইর পৌরসভা ৩ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের নিজ বাড়িতে হোম আইসোলেশনে তার মৃত্যু ঘটে।
মৃত্যুর আগের দিন বুধবার(৩ জুন) তার করোনার নমুনা সংগ্রহ করে সাভার পাঠানো হয় এবং মৃত্যুর পরের দিন(৫ জুন) পরীক্ষার রির্পোটে করোনা নেগেটিভ আসে। বিষয়টি মৃতঃ ব্যক্তির ছেলে মো.আব্দুল কাদের ওরফে সাদ্দাম সাংবাদিকদের নিশ্চিত করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,ইউনুছ আলী সিংগাইর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হেডক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে মোঃ আব্দুল কাদের ওরফে সাদ্দাম (২৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং ওয়ার্ড বয় হিসেবে কর্তব্যরত অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে করোনা নমুনা দেয় হাসপাতালে।
ঈদের আগে বুধবার (২০ মে) রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে আব্দুল কাদের ওরফে সাদ্দাম মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে থাকে। এ দিকে সাদ্দামের সংস্পর্শে পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠায়।
রবিবার (২৪ মে) পরীক্ষার রিপোর্টে পরিবারের অন্য সদস্যদের করোনা নেগেটিভ হলেও আব্দুল কাদের ওরফে সাদ্দামের পিতা-ইউনুছ আলীর করোনা পজেটিভ আসে। তারপর তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয় এবং ১২ দিন পর বুধবার(৩ জুন) দ্বিতীয়বার করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার পাঠায়।
এর মধ্যে আইসোলেশনে থাকা অবস্থায় বৃহস্পতিবার(৪ জুন) ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরের দিন (৫ জুন) পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ আসে এবং ছেলে সাদ্দামেরও করোনা নেগেটিভ আসে এবং পরিবারের অন্যন্য সদস্য সুস্থ্য আছে বলে জানা যায়।
কে.এ.স/বার্তাবাজার