করোনা মহামারিতে আবারও বাধ্য হয়ে রাস্তায় নামছেন দৈনিক আলোকিত বাংলাদেশের সংবাদকর্মীরা। বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অনৈতিকভাবে ৬ কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদসহ মোট ৮ দফা দাবীতে রোববার (৭ জুন) ঢাকা আহছানিয়া মিশন ঘেরাও করবেন পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক-কর্মচারীরা।
গত বুধবার (৩ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আলোকিত বাংলাদেশের সাংবাদিক-কর্মচারী সমন্বয়ে আয়োজিত এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশে কর্মরত কর্মীরা। শনিবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি খন্দকার মাহবুব উল হক এ তথ্য জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে