রাজধানীর উত্তরখানে মেহগনি গাছের বাগান থেকে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।উত্তরখান থানাধীন জিয়াবাগের মেহেগণি গাছের বাগানের ভেতর থেকে শনিবার (০৬ জুন) দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজহাসপাতাল মর্গে বিকেলে ৩টার দিকে পাঠানো হয়েছে। জানা যায়, উত্তরখান থানাধীন মেহেগণি বাগানে একটি রক্তাক্ত অবস্থায় অর্ধ উলঙ্গ এক নারীর লাশ দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে লাশ বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘জিয়াবাগের মেহগনি বাগানের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘লাশটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩০/৩২ বছর’। তার পরিচয় শনাক্তের পর বিস্তারিত বলা যাবে কে বা কারা তাকে কেন মেরে ফেলে গিয়েছেন।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কে.এ.স/বার্তাবাজার