ভেদরগঞ্জে করোনায় প্রথম মৃত্যু মুক্তিযোদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসজনিত কভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ৭০ বছর বয়সী মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন জমাদ্দার ঢাকা মুগদা হাসপাতালে মারা গেছেন।

তার বাড়ী ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে।এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন। এর ফলে শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও ১জন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে চারজনে দাঁড়ালো। জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ আরো বেশ কিছু রোগে ভুগছিলেন এই রোগী।

বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ খারাপ থাকায় করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ (শনিবার) দুপুরে তিনি মারা যান।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাফীস বলেন, ওই মুক্তিযোদ্ধাকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এশার নামাজের পর ওই বৃদ্ধের বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর