টর্নেডর তান্ডব দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির নাম সোহেল আহমেদ জিসু মিয়া (৫২)। তিনি জেলার সরাইল পোস্ট অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকায় টর্নেডোর তান্ডব শুরু হলে ভয় পেয়ে যান সোহেল। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মোঃ সাজিদুর রহমান বলেন, সোহেল দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। আজ সকালে টর্নেডোর তাণ্ডব শুরু হলে সোহেল ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বার্তাবাজার/এসজে