চট্টগ্রামে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা আকিবের বৃক্ষ রোপণ কর্মসূচি

চট্টগ্রামের আগ্রবাদ এলাকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২০ ইং উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকিব।

শনিবার (০৬ জুন) নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা আগ্রাবাদ মোড়ে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু কায়সার তুষার বার্তবাজারকে জানান, চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা-পরিদর্শক আজিজুর রহমান আজিজ ও চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রনি মির্জার নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস ২০২০ ইং পালন উপলক্ষে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকিব আজ ডবলমুরিং থানার আওতাধীন আগ্রাবাদ মোড়ে বৃক্ষ রোপণের আয়োজন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু কায়সার তুষার,সহ-সম্পাদক জুবায়ের জিসান,রাহুল খান, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাকিব মির্জা,রাকিব আহম্মেদ রিসান,ফয়সাল আবিদ ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাবেদ, রাব্বি,বিজয়, কানন, হাসিফ সহ প্রমুখ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর