দেলদুয়ারের গড়াসিন ব্রীজে ঝুকি নিয়ে পার হচ্ছে যানবাহন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার-সিলিমপুর সড়কের গড়াসিন বিলের উপর নির্মিত বীজের সংযোগ সড়ক ধসে গিয়ে যেন মৃত্যুকূপে পরিনত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী অটোরিক্সা, মালবাহী ট্রাক সহ অনেক যানবাহন চলাচল করে ওই সড়কটি দিয়ে।

দেলদুয়ার উপজেলার সাথে দেউলি ও আটিয়া ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র ভরসা হলো এ সড়কটি। এছাড়াও সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন।ব্রীজটির সংযোগ সড়কের দু’পাশের মাটি ধসে গিয়ে মাঝখানে সরু গেছে। প্রতিদিন সংযোগ সড়ক দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে হেলে দুলে ছোট বড় অনেক যানবাহন পার হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজটির পশ্চিম অংশের সংযোগ সড়কের দু’পাশ দেবে মাটি সড়ে গিয়েছে। এতে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের মাঝ খানে সরু হয়ে গেছে । আর সরু সড়ক দিয়েই হেলে দুলে চলছে ছোট বড় যানবাহন।

ব্রীজটি পাড় হওয়ার সময় যানবাহন গর্তে পড়ে বড় ধরনে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যাত্রী ও চালক উভয়েই জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজটি দিয়ে পার হতে দেখা গেছে। উপজেলার সাথে যোগাযোগের সহজতম মাধ্যম হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে অনেকেই।

সড়ক ব্যবহার কারী গড়াসিন গ্রামের শাহাদত মিয়া (৩৫) জানান, প্রায় তিন বছর ধরেই বর্ষা মৌসুমে সংযোগ সড়কটির একই স্থানে ধসে যায়। প্রতিবারই সামান্য সাময়িক মেরামত করেই কাজ শেষ করা হয়। আজও স্থায়ী কোন মেরামত হয়নি।সে কারনে বর্ষা শুরুতেই ধসে পড়ে সংযোগ সড়কটি।

সিএনজি চালক আনোয়ার মিয়া জানান, দেলদুয়ার থেকে সিলিমপুর যাওয়ার জন্য সহজতম মাধ্যম হওয়ায় ব্রীজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। আটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মল্লিক জানান, ব্রীজটির সংযোগ সড়কের স্থায়ী মেরামত করা জরুরী হয়ে পড়েছে।

ইতপূর্বে রেজুলেশন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট মেরামতের জন্য আবদেন করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, প্রতিবছরই ব্রীজটির সংযোগ সড়ক এভাবেই ধসে গভীর গর্ত সৃষ্টি হয়। আর সাময়িক মেরামত করেই চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

এ ব্যাপারে নবাগত দেলদুয়ার উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ব্রীজটির সংযোগ সড়ক ধসের যাওয়ার বিষয়টি তার জানা নেই। তবে ব্রীজের সংযোগ সড়কটি পরিস্থিতি দেখে জরুরীভাবে স্থায়ী মেরামতের জন্য উধ্বর্তন কতৃপক্ষের নিকট সুপারিশ করবেন বলে জানান তিনি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর