এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। শোনিবার (৬ জুন) বিকালে পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনা পজেটিভ। এরপর থগেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
জেলা প্রশাসকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে তিনি করোনা উপসর্গে ভোগছিলেন। শনিবার সকালে নমুনা দেয়ার পর সেটা পরীক্ষা করলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, ডিসি স্যার করোনা পজিটিভ হয়েছেন।তিনি হোমকোয়ারেন্টিনে রয়েছেন এবং সুস্থ আছেন। স্যারের সার্বক্ষণিক পাশে থেকে কাজ করেছেন তারাও করোনা পজিটিভ কিনা তা নিশ্চিত হতে রোববার (০৭ জুন) নমুনা দেবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।
বার্তাবাজার/নিমফুল