এবার ইসরাইলিদের রুখে দিতে প্রস্তুত কাতার

ইসরাইলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর নিজেদের সাথে সংযুক্ত করে নেয়ার পরিকল্পনার সিদ্ধান্তকে রুখে দিতে চাইছে কাতার। ইসরাইলের এমন কাজ ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হবে বলে হুঁশিয়ারী দিয়েছে দেশটি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান ইসরাইলের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে বলেছেন, পশ্চিম তীর দখলের ইসরাইলি যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দোহা রুখে দাঁড়াবে। সেইসঙ্গে ফিলিস্তিনি জাতিকে তাদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা দেয়ার কথাও ঘোষণা করেন মোহাম্মাদ বিন আব্দুর রহমান।

পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকা ফিলিস্তিনি অঞ্চল। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈধভাবে দখল করে আছে। সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন।

জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় এই ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর