চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা জীবননগর উপজেলার সীমান্ত এলাকার শাখারিয়ায় গ্রামের রিজিয়া বেগম(৬৮)। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বসত ঘরের পাশ দিয়ে অন্য ঘরে যাওয়া বিদ্যুতের তার টিনের ঘরের চালের সাথে ঘর্ষণে সর্ট সার্কিট হওয়া স্থানে বিদ্যুতায়িত হয়ে রিজিয়া বেগমের মৃত্যু হয়।
পরে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এব্যাপারে মেহেপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর এড়িয়া অফিসের এ জি এম ও এন্ড এম মহাইমিনুল ইসলাম বলেন, আমি দুর্ঘটনার সংবাদ শোনা মাত্র ঘটনা স্থলে স্বশরীরে পরিদর্শন করেছি। দুর্বল তার দিয়ে ঘর ওয়ারিং করায় টিনের ঘর্ষণে তার ছিঁড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
কে.এ.স/বার্তাবাজার