সরকারের নির্দেশনা অমান্য করে প্রাথমিকে পরীক্ষা গ্রহণের নির্দেশ!

চলমান করোনা পরিস্থিতিতে সরকার দেশের সক্ল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না। শিক্ষকদের নির্দেশ দিচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার।

উপজেলা শিক্ষা কর্মকর্তার এমন সিদ্ধান্তে শিক্ষকদের মাঝে বিরাজ করছে চাপ ক্ষোভ ও আতঙ্ক।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, প্রশ্নপত্র তৈরী করে বাড়ী বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের জন্য আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি।

জানা যায়, গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসে কয়েকজন শিক্ষককে নিয়ে আলোচনার মাধ্যমে এই নির্দেশোনা দিয়েছেন তিনি।

তবে বিদ্যালয়ের শিক্কক্রা জানান, সরকারি কোনও নির্দেশ না থাকার পরও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশ্নপত্র ও খাতা দেওয়ার নির্দেশ দেন। আগামী ১৫ জুনের মধ্যে নির্দেশ কার্যকর করার জন্য শিক্ষদের তাগিদ দেন তিনি। এ নিয়ে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ শাহীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের জন্য কোনও নির্দেশনা পাইনি। পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের বলার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর