শ্রেষ্ঠত্ব নিয়েই বিদায় নিতে চান বরগুনার সদর থানার ওসি

কাজের স্বীকৃতিতে শ্রেষ্ঠত্বের মূল্যায়ন যে কারোর জন্য সেরা উপহার। এর বাইরে নন বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসনও। বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন এর বদলীজনিত বিদয়ী মুহুর্তে তার বাস ভবনে বরগুনার কয়েকজন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাংবাদিকরা তার সার্বিক মঙ্গল কামনা করেন। তার এই বিদায় বরগুনা বাসি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বরগুনার মানুষ একজন অভিভাবককে হারিয়েছেন। উল্লেখ্য সারাবিশ্বে ছড়িয়ে পড়া মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের পুলিশ বিভাগ।

তার ধারাবাহিকতায় করোনা যুদ্ধে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বরগুনা জেলা পুলিশ। দক্ষ ও মানবিক পুলিশ সুপারের কারনেই এসব সম্ভব হচ্ছে বলে মনে করেন জেলাবাসী। জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে ও পুলিশ সুপার পদে পদন্নতি মোঃ তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন এর তত্বাবধানে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন যোগদান করার পর অত্যন্ত নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে তিনি কাজ করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপশি নতুন করে সকল পুলিশ সদস্যদের নিয়ে করোনাযুদ্ধে নেমেছেন তিনি।

কাজের স্বীকৃতির প্রতিক্রিয়ায় ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, আসলে একমাত্র এ পেশায়ই সরাসরি জনগণের সঙ্গে মিলে-মিশে জনসেবা করা যায়। একজন মানুষ বিপদে পড়েই পুলিশের কাছে আসেন, আর যদি সে মানুষটি সেবা না পেয়ে ফিরে যায় তাহলে জনগণ পুরো পুলিশ পরিবারকে নিয়ে সমালোচনা করতে থাকেন। আমি চাই না জনগণ পুলিশ বাহিনী নিয়ে সমালোচনা করুক। যতদিন এ পেশায় আছি এভাবে শ্রেষ্ঠত্ব নিয়েই বিদায় নিতে চাই।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর