নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৪ ড্রেজার মেশিন ধ্বংস, জরিমানা

মানিকগঞ্জের আরিচায় যমুনা নদী থেকে অবোইধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস ও মহাদেবপুরে অবৈধভাবে ভেকু দিয়ে মাঠি কেটে নিয়ে যাওয়ার দায়ে একজনকে জরিমান করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ (শনিবার) বিকাল ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, শিবালয়ের আরিচা থেকে জাফরগঞ্জ পর্যন্ত চারটি অবৈধ ড্রেজার এবং ২ হাজার মিটার পাইপ ধবংস করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে মহাদেবপুরে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর