পাক মন্ত্রীর নামে ঘুমের ওষুধ খাইয়ে মার্কিন তরুনী ধর্ষণের অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লগার সিন্থিয়া ডি রিচি এক ফেসবুক লাইভে অভিওগ করেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে সাবেক এক মন্ত্রীর দ্বারা তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

শুক্রবার (৫ জুন) ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, ২০১১ সালে সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক তাকে ধর্ষণ করেন। এমনকি সাবেক পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও মন্ত্রী মখদুম সাহাবুদ্দিনও তার গায়ে হাত তোলেন। সেদিন ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের বাসভবনে দেখা করতে গেলে পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তাকে ধর্ষন করা হয়

কিন্তু, সিন্থিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন রহমান মালিক ও ইউসুফ রাজা গিলানি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর