আ’লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন

করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে থাকা এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা বর্তমানে ‘খুবই সংকটাপন্ন’।

মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মোহাম্মদ নাসিমকে দেখে এসে আজ (৬ মে) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, উনার (মোহাম্মদ নাসিম) কন্ডিশন ভালো না। উনার কন্ডিশন ক্রিটিক্যাল। তবে আরও সময় নিলে কী অবস্থা তা বোঝা যাবে। অপারেশনের পর ২৪ ঘণ্টা পার হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেখি, তারপর আবার আরও ২৪ ঘণ্টা দেখার পর প্রতি ২৪ ঘণ্টায় কতটুকু উন্নতি বা অবনতি হয় তার ওপর নির্ভর করে প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা যাবে।

তিনি বলেন, ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন, খুবই সংকটাপন্ন। অস্ত্রোপচার পরবর্তী ২৪ ঘণ্টায় ইপ্সিত যে রেজাল্ট পাওয়ার কথা ছিল তা দৃশ্যমান না হওয়ার কারণে খুবই সংকটাপন্ন মনে করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর