নৌ পুলিশ ফাঁড়িতে যুক্ত হলো পিকআপ ও স্পিড বোর্ডসহ তিনটি মোটর সাইকেল

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়িতে প্রথম পিকআপ ও স্পিড বোর্ডসহ ৩ টি মটর সাইকেল যুক্ত হয়েছে। আশা করা হচ্ছে, এতে নৌ পুলিশের সক্ষমতা আরও বাড়বে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ডাবল কেবিন পুলিশ পিকআপ ১ টি, স্পিড বোড ১ ও তিনটি মোটর সাইকেল।

এ বিষয়ে নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খাঁন জানান, নৌ পুলিশকে স্বয়ংসম্পূর্ন করার জন্য এসব যানবাহন দেওয়া হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ নৌ পুলিশের জন্য পিকআপ, মটর সাইকেল ও স্পিড বোড অভিযানের জন্য প্রয়োজনীয়তা ছিল।

গত মাসের ২৭ তারিখে এসব যানবাহন মুক্তারপুর নৌ পুলিশকে হস্তান্তর করা হয়। এসব যান নৌ-পুলিশের দৈনন্দিন কাজে ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত আমরা পিকআপ ও স্পিড বোর্ড পেলাম। এর মধ্যদিয়ে আমরা অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান ও মৎস্য সম্পদ রক্ষায় আরও সমৃদ্ধ হলাম।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর