করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করোরেশনে সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে ভর্তি করা হয়েছে হীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
শনিবার (৬ জুন) আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতার হাসপাতলে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বড় ছেলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
ডা. শিপলু জানান, শরীরে তীব্র জ্বর ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়
এর আগে শুক্রবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে বদরউদ্দিন আহমদ কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর গত বৃহস্পতিবার বদরউদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়।
বার্তাবাজার/এসজে