সচেতনতার অভাবে চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ

চট্টগ্রামে সামাজিক দূরত্ব ও সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের হার। গড়ে প্রতি ৫ জনের নমুনা পরীক্ষায় ১ দশিমক ১ জনের মধ্যে পাওয়া যাচ্ছে করোনার সংক্রমণ।
শনিবার (০৬ জুন) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ বেনজির আহমেদ জানান, চট্টগ্রামে মোট কোভিড-১৯ পরীক্ষা করেছেন ১৮ হাজার ৭৮৬ জন।

তারমধ্যে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা হলো ৩ হাজার ৮০৯ জন। যা পরিসংখ্যানের গণিতে প্রতি ৫ জনে ১ দশমিক ১ জন। করোনার এই সংক্রমণ বৃদ্ধির ধারা প্রতিরোধে তিনি জনসাধারণকে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মুখে মাস্ক পড়ার ব্যাপারে সকলকে নির্দেশনা দেওয়া হলেও অধিকাংশ মানুষ তা মানছেননন।

এছাড়া আবেগপ্রবণতা ও ধর্মান্ধতার দরুনও বাড়ছে করোনার সংক্রমণ। তাই সকলকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার এবং করোনার উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানান।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর