সিঙ্গাইরে ৩ কৃষকের বাড়ি পুড়ে ছাই, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি

মানিকগঞ্জের সিংগাইরে তিন কৃষকের ৫টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের পশ্চিম জার্মিত্তা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন-ওই গ্রামের মৃত গেদা মাদবরের দুই ছেলে আব্দুর রহিমের ২ টি ঘর ও আব্দুল করিমের ২ টি ঘর এবং প্রতিবেশী সুমনের ১ টি ঘর ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. ওসমান গনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে ওই গ্রামের আবদুর রহিমের বশত ঘর থেকে বিদ্যুতের শর্ট-শার্কিট আগুনের উৎপত্তি।

এরপর মুহুর্তের মধ্যে রহিমের দুইটি ঘর পুড়ে যায়। এরপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী করিমের দুইটি ঘর আগুনে পুড়ে যায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে পরে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই তিন কৃষক খোলা আকাশের নিচে জীবন-যাপন করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আবদুল হালিম রাজু বলেন,আমি অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি ইউএনও ম্যাডামকে জানিয়েছি সে ছবি তুলে পাঠাতে বলছে আমি পাঠিয়ে দিয়েছি এবং ভুক্তভোগী পরিবারকে আমি ব্যক্তিগত ভাবে ৩০ হাজার টাকা দিব।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর