মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৬ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত নাটোর শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) ও পুরাতন থানা মোড়ে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মুখে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের জরিমানা করেন।
জেলা প্রশাসক বলেন, জনসাধারণ সচেতন না হওয়া পর্যন্ত প্রতিদিন শহরে এই অভিযান চলবে।
বার্তাবাজার/কে.জে.পি