মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি

মুন্সীগঞ্জে শনিবার নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত হলেন। এই নিয়ে জেলায় ৯৫৯ জন আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনায় আক্রান্ত ৫০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৭, টঙ্গীবাড়ি উপজেলায় ৩, সিরাজদিখান উপজেলায় ৫, লৌহজং উপজেলায় ৮, শ্রীনগর উপজেলায় ৭জন এবং গজারিয়া উপজেলায় ০ জনের করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৪৬, টঙ্গীবাড়িতে ৬৪, সিরাচদিখানে ১৪০, লৌহজংয়ে ১০৮, শ্রীনগরে ১০২ এবং গজারিয়ায় ৯৯ জনের করোনায় আক্রান্ত হলো।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর