সরিষাবাড়িতে করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে ঢাকার মুগ্ধা থেকে ফিরে আসা জাহানারা বেগম নামে ৪৫ বছর বয়সী এক মহিলা মারা গেছেন। শুক্রবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা সে। নিহতের স্বামীসহ দুইজনই চার দিন আগে ঢাকার কর্মস্থল থেকে তাদের বাড়িতে এসেছিলেন। আসার পর থেকেই তিনি করোনা উপসর্গে ভুগতে শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শাহেদুর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জাহানারা বেগম জ্বর এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ বলেন, করোনা উপসর্গের কারনে মৃত্যু হওয়ায় তার বাড়ী তালাবদ্ধ করে দেয়া হয়েছে।
নিহতদের পরিবার ও আশে পাশের মানুষদের সাথে যোগাযোগ করে পরিবারের প্রত্যেকের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে।”

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর