সিরাজদিখানে ৬৩ বছরের বৃদ্ধার আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব থৈরগাঁও গ্রামের মৃত জা বক্স দেওয়ানের ছেলে মালেক দেওয়ান (৬৩) আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত মালেক দেওয়ান ক্যান্সার রোগে ভুগছে। প্রতিবেশী তাবা শেখের বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার ছেলে আলআমিন (২৭) দেখতে পেলে পুলিশকে খবর দেয়। সিরাজদিখান থানার এসআই ইমরান খান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সিরাজদিখান থানার এসআই ইমরান খান জানান, সিরাজদিখান থানাধীন থৈরগাঁও গ্রামে ৬৩ বছর বয়সী মালেক দেওয়ান গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এই মর্মে সংবাদ পাই অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি এবং মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় এ বিষয়ে সিরাজদিখান একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর