যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার নতুন করে আরো দুইটি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে এই দুইটি নমুনা নতুন বলে জানা গেছে ।এ নিয়ে যশোর জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৭।
গত ২৪ ঘন্টায়(যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার ২১টি নমুনার মধ্যে ২টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৬ই মে) আসা পজেটিভ নমুনা দুটোই নতুন। এই দুইজনের একজন যশোর শহরের, অন্যজন চুড়ামনকাটি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বার্তা বাজার/সি.কে