দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৮৪৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।
আজ শনিবার(৬ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, দেশে গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।
বার্তাবাজার/কে.জে.পি