পাবনায় বৃদ্ধকে গুলি, যুবককে কুপিয়ে হত্যা: আটক ৩

পাবনায় ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই আলাদা ঘটনায় বৃদ্ধকে গুলি ও এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার ভোর রাতে সদর উপজেলায় আতাইকুলা ও ভাঁড়ারায় এই দুই হত্যাকান্ড ঘটেছে। নিহত দুইজন হলেন, আতাইকুলা থানার মধুপুর পদ্মবিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০) ও ভাঁড়ার ইউনিয়নের খাঁ পাড়ার মৃত কালু খার ছেলে হুকুম আলী খাঁ (৭০)।

পুলিশ জানায়, দুটি ঘটনাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। তবে রাতেই পদ্মবিলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন পুলিশ।
অপরদিকে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খানের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা সুলতান আহমদের দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে ২০১৮ সালে ৩ ডিসেম্বর দিবাগত রাতে সুলতানের বাবা লষ্কর খা ও চাচা আব্দুল মালেককে গুলি করে হত্যা করা হয়। এরই জের ধরে হত্যাকান্ডটি হয়েছে বলেও ধারনা করছেন পুলিশ।

দুটি হত্যাকান্ডের ঘটনাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করছে। পুলিশ ও সিআইডির তদন্ত দল রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে। মামলা প্রক্রিয়াধীন। এদিকে, করোনাকালে একের পর এক হত্যার ঘটনায় পাবনায় চরম আতংক ছড়িয়ে পড়েছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর