পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার!

নওগাঁয় সড়কের পাশ থেকে ৩ থেকে ৪ দিন বয়সী এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার(৬ জুন) সকালে বলদগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া।

তিনি আরও জানান, শুক্রবার (৫ জুন) রাত ৮ টার নবজাতকটিকে বদলগাছীর পাহাড়পুর পুলিশ ফাঁড়ির কিছু দুরে সড়কের পাশে একটি পলেথিনের ব্যাগে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ কন্য শিশুটিকে উদ্ধার করে। সে সময় প্রচন্ডঝড় বৃষ্টি হচ্ছিল। পরে শিশুটিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শিশুটি বর্তমানে সুস্থ আছে। পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান, শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর