সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ অপহরণ মামলার ৪ আসামীসহ ভিকটিমকে উদ্ধার করেছে। শুক্রবার রাতে খুলনা থেকে আসামীদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন ও এসআই প্রদ্যুৎ গোলদার এবং সংগীয় ফোর্স এর সহায়তায় মামলার ভিকটিম তালা উপজেলার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের মৃত শেখ আবু ইউসুফের ছেলে শেখ আবু সাইদ রাজা (৪৮), খুলনা হতে উদ্ধারসহ আসামী খুলনা সদরের মিয়াপাড়া হোল্ডিং নং ২ সরকারি প্রাইমারি স্কুল রোডের স্বামী মৃত আব্দুল্লাহ মাহমুদের স্ত্রী জেসমিন মাহমুদ (৫০), চাঁনমারী বাজারের মোঃ সালাম শেখের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩০), রুপসা ষ্টান্ড রোড (চাঁনমারী) (বেলায়েত হোসেন সড়ক) মৃত বেলায়েত হোসেনের জহিরুল ইসলাম রানা (৪৫) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চাঁনমারী (পুলিশ ফাঁড়ীর পাশে) মোঃ আঃ সালামের ছেলে শাহানুর রহমান স্বপন (৩৮)কে গ্রেফতার করা হয়। আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বার্তা বাজার/টি.সি