করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার(৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ও বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু বলেন, বৃহস্পতিবার আমার বাবার নমুনা সংগ্রহ করা হয় এবং শুক্রবার রাতে টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।

তিনি বর্তমানে বাসায় রয়েছেন। এসময় শিপলু তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর