পাকুন্দিয়ায় আক্রান্ত ২৯ জনের মধ্যে ১১ জন সুস্থ্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট আক্রান্ত ২৯ জনের মধ্যে নতুন আরও তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে এ উপজেলায় ১১ জন সুস্থ্য হলেন।

নতুন করে সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন,সৈয়দগাঁও এলাকার সুফিয়া আক্তার, সাজিদ রহমান মুন্না ও পাকুন্দিয়া বাজারের ফল ব্যবসায়ী চরলক্ষিয়া গ্রামের মোঃ জীবন মিয়া।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস ছাত্তার বার্তা বাজারকে জানান, এ উপজেলায় নতুন করে তিনজন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। পরষ্পর দুটি স্যাম্পলে নেগেটিভ আসায় আজ (শনিবার) সকালে তাদের তিনজনকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে।

এ উপজেলায় মোট ২৯ জন আক্রান্তের মধ্যে ১১জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর