কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ শফিক (২৫) নামক এক টমটম চালক খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টেকনাফে সদর ইউনিয়নের গোদারবিল গরু বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়ের ডেইলপাড়া এলাকার কামালের ছেলে। ঘাতক একই এলাকার আব্দুল আমিনের ছেলে আব্দুছ ছালামকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মো: শফিককে ছুরিকাহত করে আব্দুস সালাম। পরে স্থানীরা ছুরিকাহত যুবককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার এসআই সাব্বির জানান, হত্যাকারী আব্দুস সালাম কে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। রাতে রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।