পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় শালী-দুলাভাইয়ের আত্মহত্যা চেষ্টা

রাজশাহীর পুঠিয়ায় দুলাইভাইয়ের সাথে শ্যালিকার পরকীয়ার ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান ওই শ্যালিকা ও দুলাভাই।

বৃহস্পতিবার (৪ জুন) শ্যালিকা বিষপানে আত্মহত্যা করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরদিন শ্যালিকার বিষপানের খবর পেয়ে দুলাভাইও বিষপানে আত্মহত্যা করতে চান। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, গত ৫ বছর আগে উপজেলার জিউপাড়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রবিন বিয়ে হয় পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ওমরগাড়ী গ্রামের সাইফুল ইসলামের বড় মেয়ের সঙ্গে। বিয়ের পর থেকে রবিনের শ্যালিকা দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকতো। এই ঘটনার জেরেই তারা বিষপান করেছেন।

বিষপান করা রবিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার শ্যালিকা ছুটি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর