পাকুন্দিয়ায় নতুন করে শনাক্ত ৩, মোট- ২৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে ৩ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত ১১ টা ৫৫ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান এ উপজেলায় নতুন ৩ জনসহ জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকুন্দিয়ায় নতুন শনাক্ত ব্যক্তিদের বিষয়ে এখনও কিছু জানায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৩৭২ টি নমুনায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর