পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হরবিলাস পোদ্দার নামের এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হামলায় মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্ধারের স্ত্রী-সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্ধারের বাড়িতে এ হামলা চালানো হয়।

জানা যায়, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর খলিশাখালি মৌজায় ১নং খতিয়ানে এসএ ১৭২ নং দাগে বাবুগঞ্জ বাজারে তার ১৮ শতক জমি রয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জায়গা নিয়ে স্থানীয় ইলিয়াস শেখের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইলিয়াস শেখ ১৫/২০ জন লোক নিয়ে তাদের পরিবারের ওপরে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন- স্ত্রী সবিতা পোদ্দার (৫০), মেয়ে আখি স্বর্ণকার (৩০), ছেলে উজ্বল পোদ্দার (২৮), নাতি রাহুল স্বর্ণকার (১০) ও প্রতিবেশী কলেজ শিক্ষক প্রদীপ মন্ডল (৪৬)।

অভিযুক্ত ইলিয়াস শেখ হামালার বিষটি অস্বীকার করে জানান, তিনি ওই স্থানে চার শতক জায়গা কিনে করে বসবাস করছেন। তিনি কারো জায়গা দখলের সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে চিতলমারী থানার উপ-পরিদর্শক সঞ্জয় দে বলেন, ওই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার খবর শুনে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ভোক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর