বগুড়ায় নতুন ৫২ করোনা রোগী শনাক্ত

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সব জেলাতেই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (০৫ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৬ জন এবং শিশু চারজন। এদের মধ্যে সদরের ৪২ জন, শাজাহানপুরের আটজন ও শেরপুরের দুইজন। এ নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন। মৃত্যু হয়েছে চারজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৫১৬ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর