কিশোর গ্যাংয়ের হামলার শিকার ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জাফর ইমাম শুভর উপর সংঘবদ্ধ কিশোরদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার হিরাঝিল আবাসিক এলাকায় নিজ বাড়ির সামনে এই হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে এই হামলায় ২০-৩০ জনের জড়িত থাকতে দেখা যায়।

এই বিষয়ে ভোক্তভোগী জাফর ইমাম শুভ জানান, কটি দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে কিছু কিশোর গ্যাং সদস্যরা দোকানদারকে মারধর করে। খবর পেয়ে তিনি গিয়ে বিষয়টা নিষ্পত্তি করে দেন। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় হিরাঝিল আবাসিক এলাকায় নিজ বাড়ির সামনে লাঠি সোটা নিয়ে ২৫/৩০ জনের কিশোর গ্যাং সদস্যরা শুভর উপর হামলা চালিয়ে মারধর করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর