সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষা করে তার করোনা শনাক্ত হয়েছে। এর আগে তার স্ত্রী আসমা কামরানও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।
জানা যায়, কয়েকদিন আগে তার স্ত্রী আসমা কামরনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার (৪ জুন) বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (৫ জুন) পাওয়া ফলে ফলে জানা যায় তার করোনা পজেটিভ। ।
বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ‘জনতার মেয়র’ হিসেবে খ্যাত কামরান করোনাকালে ত্রাণ কার্যক্রমে বেশ তৎপর ছিলেন। সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে তিনি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে স্ত্রী আসমা কামরানও সহযোগী ছিলেন। এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনওভাবে তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে