নির্যাতনের ভিডিও প্রকাশ, ১৫ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

রাজবাড়িতে করোনার উপসর্গে মৃত স্কুলছাত্র অংকন দত্তের (১৩) লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী পৌর মহাশ্মশানের সমাধি থেকে উত্তোলন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে লাশটি উত্তোলন করা হয়।

মৃত অংকন রাজবাড়ি পৌর সদরের ভাজনাচালা এলাকার বিপ্লব দত্তের ছেলে এবং সে অংকুর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ালেখা করতো।

জানা যায়, গত ২১ মে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে সমাহিত করা হয়। পরে ২৪ মে আসা রিপোর্টে তা করোনা নেগেটিভ আসে। একইদিন অংকনকে নির্যাতনের একটি ভিডিও দেখা তার বাবা দাবী করেন অংকনের মৃত্যু নির্যাতনের কারণেই হয়েছে।

যার প্রেক্ষিতে গত ২৯ মে রাতে রাজবাড়ী সদর থানায় ভাজনচালা এলাকার ৩ জনকে আসামি করে অংকনের বাবা বিপ্লব দত্ত একটি মামলা দায়ের করেন। সেই মোতাবেক শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহর উপস্থিতিতে অংকনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের পর আবার সমাহিত করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, হিন্দু ধমীর্য় রীতিতে লাশ দাহ করার নিয়ম থাকলেও ছেলেটি প্রাপ্ত বয়ষ্ক না হওয়ায় সমাধি দিয়েছিল পরিবার। তার লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য,অংকনকে বিনা কারনে নির্যানতকারীরা তার মৃত্যুকে করোনায় মৃত্যু হয়েছে বলে প্রচার করেছিল। কারন নির্যাতনের পর তার গায়ে জ্বর ও শ্বাসকষ্ট হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর