সিরাজদিখানে এসিল্যান্ডসহ নতুন ১৭ করোনা রোগী শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজখিানে আজ (৫ জুন) শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাতসহ নতুন করে ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩১ মে ও ১ জুনে পাঠানো নমুনায় ১৭ জন আক্রান্ত হয়।

উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ১২৯ জন, সুস্থ হয়েছে ৫৮ জন ও মৃত্যু হয়েছে ২ জন। সন্ধ্যায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়ার ১ জন ৩ বছরের শিশুসহ দুই জন পুরুষ ২০,২৩ ও এক নারী ৭৫ বছর বয়সী। মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের ২ জন পুরুষ ৩৫,৫০ বছর ও মালখানগর গ্রামের ২ জন নারী ৪০ ও ২৬ বছর বয়সী।

ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া ও ইছাপুরা গ্রামের ১জন পুরুষ ১৯ ও ৪৭ বছর বয়সী। শেখরনগর ইউনিয়নে ১জন পুরুষ ৫২ ও ১ জন নারী ৭৫ বছর বয়সী। রশুনিয়া ইউনিয়নের ১ জন পুরুষ ২৬ বছর বয়সী, জৈনসারইউনিয়নের চাইরপাড়া গ্রামের ৬০ ও ৩৪ বছরের ২ জন পুরুষ এবং নিমতলী এলাকার ৩০ বছর বয়সী ১ জন নারী করোনা শনাক্ত হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর