করোনায় আক্রান্ত হলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক

করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।

আক্রান্ত শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে উপাচার্য বলেন, “আক্রান্ত শিক্ষক বর্তমানে নরসিংদীতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত শিক্ষকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নিবিড়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনো প্রয়োজনে উক্ত শিক্ষকের পাশে থাকবেন তারা।

আক্রান্ত শিক্ষকের একজন সহকর্মী জানান, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হবার পর বিগত একমাস যাবৎ নরসিংদীর নিজ বাড়িতেই ছিলেন তিনি। সেখানেই তিনি আক্রান্ত হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর