চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরসা (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী এ জেলাতে ৬ পুলিশ সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ১১২ জনে দাঁড়ালো।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দর্শনা থানার ৫ অফিসারসহ ১ জন কনস্টেবল এছাড়াও আলমডাঙ্গা উপজেলার ৫ জন। শুক্রবার সন্ধার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, এস আই সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহমুদুল হক, এ এস আই জাকির হোসেন, পি এস আই সোয়াত হোসেন ও কনস্টেবল আলাউদ্দিন এর নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ পাওয়া গেছে।
এর আগে দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান এর দেহে প্রথম করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়, তিনি প্রায় ১০ দিন যাবত আইসোলেশনে রয়েছেন । দর্শনা থানায় মোট করোনা আক্রান্ত পুলিশ সদস্য ৮ জন এবং দর্শনায় মোট ৯ জন আক্রান্ত হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার