মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আসিফ(২০) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার (৫ জুন) ভোর রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো.আসিফ(২০) উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের চর আজিমপুর গ্রামের মো.আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়,আসিফ গত সোমবার(১ জুন) বিকাল বেলা ঘুড়ি উড়ানোর জন্য পাশ্ববর্তী চকে যায়। সেখান থেকে সাপে কামড় দেয়। লোকমুখে সাপের কামড়ের কথা শুনে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন সময় অবস্থার অবনতি হয়ে আইসিইউতে শুক্রবার(৫ জুন) ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের ছায়া।
কে.এ.স/বার্তাবাজার