পুলিশের উপর হামলা করে ৮ আসামী ছিনতাই

জামালপুরের বকশিগঞ্জে গোয়েন্দা পুলিশের উপর হামলা চালিয়ে ৮ জুয়াড়িকে ছিনিয়ে নিয়েছে তার সঙ্গীরা। এতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তাসহ আরও ৯ জন। আসামী ছিনতাইন এর ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৩৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার বাঘাডোবা গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলন, গতরাতে জুয়াড়িদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ৮ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের নিয়ে থানায় ফেরারপথে পুলিশের ওপর হামলা চালায় সংঘবদ্ধ জুয়াড়িরা। এ সময় আটক ৮ আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ ৯ সদস্য আহত হন। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর