মেহেরপুরের গাংনীতে প্রাকৃতিক দুর্যোগ রোধে বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাবের প্লাবনের নেতৃত্বে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান খোকন

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: সাদিয়া সুলতানা, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল,সহ সভাপতি জেলা ছাত্রলীগ ফিরজ আমাহমেদ,সাহিফ হাছান কৌসিফ,মনির খান সিমুল, এম্বাসিডর গণসংযোগ প্রতিনিধি ৭৪ মেহেরপুর২ গাংনী মোঃআবির হামজা প্রমুখ।
সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বেশি করে গাছ লাগিয়ে আমাদের এই পরিবেশকে বাঁচাতে হবে এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষদের বৃক্ষরোপণ করে পরিবেশ বাঁচাতে অনুরোধ করেন।
কে.এ.স/বার্তাবাজার