শরীয়তপুরে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার সনজয় কুমার কর্মকারে নেতৃত্বে শুক্রবার (০৫ জুন) দুপু‌রে পৌ‌নে দুইটার দি‌কে শরীয়তপুর সদর উপ‌জেলার দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা ক‌রে র‌্যাবের এক‌টি দল।

এ সময় খোকন হাওলাদার (২৭) না‌মে এক মাদক ব‌্যবসায়ী‌কে মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় ।আটক- খোকন হাওলাদার (২৭) শরীয়তপুর জেলার ডামুড‌্যা উপ‌জেলার আদাসন গ্রা‌মের সামাদ হাওলাদারের ছে‌লে।

সহকারি পুলিশ সুপার সনজয় কুমার কর্মকার জানান, খোকন হাওলাদার‌কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরের সদর উপ‌জেলার এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ পালং ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে পালং ম‌ডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর