করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৫ দিন পরে সুস্থ হয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের পর পর দুই বার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া তার গাড়ী চালক মাসুদের রিপোর্টও নেগেটিভ এসেছে।
তিনি আরও বলেন, আজ জেলায় দুই জনের রির্পোট নেগেটিভ এসেছে। এছাড়া আজ নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ৭২ জনে। এর থেকে ২৮ জন সুস্থ হয়েছে। এছাড়া বিভিন্ন সময় ৪ জন মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছে।
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, আমি দির্ঘদিন বাসায় আইসোলিউসিনে ছিলাম। বাসায় আইসোলিউসনে থেকেই চিকিৎসা নিয়েছি। তাই আজ রিপোর্ট নেগেটিভ এসেছে।
কে.এ.স/বার্তাবাজার